Requirements not met

Your browser does not meet the minimum requirements of this website. Though you can continue browsing, some features may not be available to you.


Browser unsupported

Please note that our site has been optimized for a modern browser environment. You are using »an unsupported or outdated software«. We recommend that you perform a free upgrade to any of the following alternatives:

Using a browser that does not meet the minimum requirements for this site will likely cause portions of the site not to function properly.


Your browser either has JavaScript turned off or does not support JavaScript.

If you are unsure how to enable JavaScript in your browser, please visit wikiHow's »How to Turn on Javascript in Internet Browsers«.


Your browser either has Cookies turned off or does not support cookies.

If you are unsure how to enable Cookies in your browser, please visit wikiHow's »How to Enable Cookies in Your Internet Web Browser«.

 

Select Language / ভাষা নির্বাচন:

শীর্ষ সংবাদ

এই বিভাগে

বিজ্ঞাপন

  • Attestation Service from EdmontonOaths Alberta Commissioner of Oaths Services
  •  Bangladesh Heritage and Ethnic Society of Alberta · Promoter of Bangladeshi Culture and Heritage in and around Edmonton
  • Document Preparation Service from EdmontonOaths Alberta Commissioner of Oaths Services
  • R.S. Jeweler's in Bangladesh
  • Legal Witnessing Service from EdmontonOaths Alberta Commissioner of Oaths Services
  • Celebration of Mother Language, Culture and Heritage at MotherLanguageDay.ca
  • Samajkantha Online Inc. · The Voice of Society · Bengali online news magazine

Bengali Fonts

You need to install at least one Bengali font to read or write Bengali.

We offer a .ZIP-File true type font for download. Read the following installation instructions to see how to install the font.

আন্তর্জাতিক

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস): পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে সার পরিবহন বন্ধ থাকলে কোটি কোটি মানুষ ক্ষুধা ও অনাহারের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের একটি টাস্কফোর্সের প্রধান।

সম্ভাব্য মানবিক সংকট ঠেকাতে কার্যরত এই কর্মকর্তা সোমবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান কয়েক মাস ধরে এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত নিয়ন্ত্রণে রেখেছে। এই পথ দিয়ে বিশ্বের এক-তৃতীয়াংশ সার পরিবাহিত হয়, যা বিশ্বজুড়ে কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের প্রকল্প পরিষেবা দপ্তরের নির্বাহী পরিচালক ও টাস্কফোর্স প্রধান জর্জ মোরেইরা দা সিলভা বলেন, ‘আমাদের সামনে কয়েক সপ্তাহ সময় আছে, না হলে একটি বিশাল মানবিক সংকট দেখা দিতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে পারি যেখানে আরও ৪৫ মিলিয়ন (৪ কোটি ৫০ লাখ) মানুষ ক্ষুধা ও অনাহারের ঝুঁকিতে পড়বে।’

জাতিসংঘ মহাসচিব মার্চ মাসে এই টাস্কফোর্স গঠন করেন, যার লক্ষ্য হরমুজ প্রণালী দিয়ে সার ও সংশ্লিষ্ট কাঁচামাল যেমন অ্যামোনিয়া, সালফার ও ইউরিয়া পরিবহনের একটি ব্যবস্থা চালু করা।

মোরেইরা দা সিলভা জানান, তিনি গত কয়েক সপ্তাহে সংঘর্ষে জড়িত পক্ষগুলোকে অন্তত কিছু জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি করানোর চেষ্টা করছেন এবং ইতোমধ্যে ১০০টিরও বেশি দেশের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বলেন, ক্রমেই বেশি দেশ এই পরিকল্পনাকে সমর্থন জানাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র, ইরান এবং সার উৎপাদনকারী গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলো এখনো পুরোপুরি এতে সম্মত হয়নি।

তিনি বলেন, দীর্ঘমেয়াদে লক্ষ্য হলো ‘স্থায়ী শান্তি’ চুক্তি এবং প্রণালীতে সব পণ্যের জন্য অবাধ চলাচল নিশ্চিত করা। তবে সমস্যা হলো, ‘কৃষি মৌসুম তো অপেক্ষায় থাকবে না, কিছু আফ্রিকান দেশে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মৌসুম শেষ হয়ে যাবে।’

বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রধান মনোযোগ ছিল তেল ও গ্যাস বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় অর্থনৈতিক প্রভাবের দিকে। তবে জাতিসংঘ খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাচ্ছে, কারণ আফ্রিকা ও এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

মোরেইরা দা সিলভা বলেন, জাতিসংঘ সাত দিনের মধ্যে এই ব্যবস্থা চালু করতে পারে। তবে প্রণালি এখনই খুলে গেলেও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগবে।

তিনি বলেন, ‘এটা শুধু সময়ের ব্যাপার। যদি আমরা সংকটের মূল কারণ দ্রুত না থামাই, তাহলে আমাদের পরিণতি মোকাবিলা করতে হবে মানবিক সহায়তার মাধ্যমে।’

তিনি আরও বলেন, এখনো খাদ্যদ্রব্যের দাম ব্যাপকভাবে না বাড়লেও সারের দাম ইতোমধ্যে ‘বিপুলভাবে বেড়েছে’, যা কৃষি উৎপাদন কমিয়ে দিতে পারে এবং খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে।

তিনি জানান, প্রতিদিন গড়ে মাত্র পাঁচটি সারবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করলেও সংকট ঠেকানো সম্ভব।

তার মতে, সবচেয়ে বড় অভাব হলো ‘রাজনৈতিক সদিচ্ছা’।

তিনি বলেন, আমরা দেরি করতে পারি না। এখন জরুরি হলো সার পরিবহন নিশ্চিত করা, যাতে বৈশ্বিক খাদ্য সংকটের ঝুঁকি কমানো যায়।

 

//দেলোয়ার জাহিদ//

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–এর নেতৃত্বাধীন বিজেপি সরকার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়–এর নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে পরাজিত করার পর নতুন সরকার দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেয়। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট সীমান্তবর্তী নয়টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল।

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একই দিনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির দৃঢ় ও আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও ভয় পায় না।” এই বক্তব্য মূলত একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা—বাংলাদেশ সীমান্ত রাজনীতিকে ভয় বা চাপের দৃষ্টিকোণ থেকে নয়, বরং সার্বভৌম মর্যাদা ও সমতার ভিত্তিতে দেখতে চায়। একই সঙ্গে এ প্রতিক্রিয়ায় একটি গভীর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক ইঙ্গিতও রয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও দুই দেশের মানুষের ঐতিহাসিক, ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্ককে পুরোপুরি বিচ্ছিন্ন করা যায় না। ফলে এই বক্তব্য কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়; বরং বাংলাদেশের আত্মমর্যাদা, আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য এবং সীমান্ত রাজনীতির প্রতি একটি প্রতীকী অবস্থান হিসেবেও বিবেচিত হতে পারে।

রাষ্ট্রবিজ্ঞান বলে, সীমান্ত রাষ্ট্রের অপরিহার্য উপাদান। কিন্তু মানবতাবাদী দর্শন মনে করিয়ে দেয়—মানুষ রাষ্ট্রের আগে এসেছে; তার ভাষা, সংস্কৃতি, স্মৃতি ও সম্পর্ক কোনও কাঁটাতারের যুক্তিতে সীমাবদ্ধ নয়। একটি সীমান্ত যখন গ্রামকে গ্রাম থেকে, পরিবারকে পরিবার থেকে, কিংবা ইতিহাসকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে, তখন সেখানে কেবল ভূখণ্ড ভাগ হয় না; ভাগ হয়ে যায় মানুষের আবেগ, বিশ্বাস ও পারস্পরিক আস্থা। কাঁটাতারের দু’পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষ একই ভাষায় কথা বললেও রাষ্ট্রীয় রাজনীতির কারণে তারা ধীরে ধীরে “অপর” হয়ে ওঠে। এই “অপরীকরণ” (Othering) আধুনিক রাষ্ট্রনীতির অন্যতম গভীর মনস্তাত্ত্বিক সংকট।

বিশ্বের বহু সীমান্ত—Berlin Wall থেকে দক্ষিণ এশিয়ার বিভক্ত ভূখণ্ড—প্রমাণ করেছে, দেয়াল মানুষের চলাচল থামাতে পারে, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, স্মৃতি ও সম্পর্ককে সম্পূর্ণ মুছে ফেলতে পারে না। বরং প্রতিটি কাঁটাতার মানুষকে মনে করিয়ে দেয়, রাজনৈতিক বিভাজন যতই কঠোর হোক, মানবিক সংযোগ তার চেয়েও গভীর।

কাঁটাতারের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো—এটি স্মৃতিকে দ্বিখণ্ডিত করে। একই নদী, একই লোকসংস্কৃতি, একই পারিবারিক ইতিহাস দুই রাষ্ট্রে বিভক্ত হয়ে গেলে মানুষের পরিচয়ও দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। ফলে জন্ম নেয় এক অন্তর্গত শূন্যতা। রাষ্ট্র হয়তো মানচিত্রে বিজয়ী হয়, কিন্তু মানুষ তার ঐতিহাসিক ধারাবাহিকতা হারায়। এই ক্ষরণ দৃশ্যমান নয়, কিন্তু তা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনোজগতে বয়ে চলে।

বিভাজনের রাজনীতি সবসময় দেয়ালকে নিরাপত্তার প্রতীক হিসেবে তুলে ধরে। অথচ বাস্তবে দেয়াল যত উঁচু হয়, মানুষের মধ্যে অবিশ্বাসও তত গভীর হয়। দেয়াল রাষ্ট্রকে সাময়িক রাজনৈতিক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা মানবিক সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে। কারণ দেয়াল মানুষের মধ্যে সংলাপ নয়, দূরত্ব তৈরি করে; সহাবস্থান নয়, বিচ্ছিন্নতাকে স্থায়ী করে। মানুষের সম্পর্ক ভাষা, সংস্কৃতি, ইতিহাস, আত্মীয়তা ও পারস্পরিক নির্ভরতার ওপর গড়ে ওঠে। যখন একটি দেয়াল সেই স্বাভাবিক যোগাযোগকে বাধাগ্রস্ত করে, তখন ধীরে ধীরে মানুষের মধ্যে ভীতি, অবিশ্বাস ও মানসিক দূরত্ব জন্ম নেয়। অর্থাৎ দেয়াল কেবল ভূখণ্ড আলাদা করে না; এটি মানুষের আবেগ ও চেতনাকেও বিভক্ত করে।

“দেয়াল মানুষের মধ্যে সংলাপ নয়, দূরত্ব তৈরি করে”—এই বক্তব্যে সংলাপকে সভ্যতার মৌলিক মানবিক উপাদান হিসেবে দেখা হয়েছে। সংলাপ মানে পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও সহাবস্থানের সম্ভাবনা। দেয়াল সেই সম্ভাবনাকে সংকুচিত করে মানুষকে “অপর” হিসেবে দেখতে শেখায়। ফলে প্রতিবেশী মানুষ আর প্রতিবেশী থাকে না; তারা “অন্য রাষ্ট্রের মানুষ” বা “সম্ভাব্য হুমকি” হিসেবে চিহ্নিত হতে শুরু করে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই বিভাজনের রাজনীতিকে দীর্ঘস্থায়ী করে।

 

দার্শনিকভাবে সীমান্তের কাঁটাতার এক ধরনের অস্তিত্ববাদী সংকটও তৈরি করে। মানুষ তখন প্রশ্ন করে—আমার পরিচয় কি কেবল একটি পাসপোর্টের মধ্যে সীমাবদ্ধ? আমার ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও মানবিক সম্পর্ক কি রাষ্ট্রীয় নীতির চেয়ে কম গুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলোর উত্তর রাষ্ট্র অনেক সময় দিতে পারে না; কারণ রাষ্ট্রের যুক্তি ক্ষমতার, কিন্তু মানুষের যুক্তি স্মৃতি ও মানবিকতার। মিশেল ফুকো–এর “নজরদারি রাষ্ট্র” ধারণার আলোকে সীমান্ত যেন ক্ষমতার এক জীবন্ত প্রতিফলন। সীমান্তের দেয়াল কেবল মানুষকে থামায় না; এটি মানুষের মনে ভয়, সন্দেহ ও অনিশ্চয়তার সংস্কৃতি তৈরি করে। সীমান্তবাসী মানুষ প্রতিনিয়ত অনুভব করে যে তারা রাষ্ট্রের পূর্ণ নাগরিক নয়, বরং একটি “ঝুঁকিপূর্ণ অঞ্চল”-এর অধিবাসী। ফলে সীমান্ত এক সময় ভৌগোলিক রেখা থেকে মানসিক কারাগারে রূপ নেয়।

 

অতএব, দেয়াল বা কাঁটাতারের বেড়া কেবল নিরাপত্তা অবকাঠামো নয়; এগুলো বিভাজনের রাজনীতি, মনস্তাত্ত্বিক দূরত্ব এবং মানবিক ক্ষরণের প্রতীক। রাষ্ট্র নিরাপত্তা ও সার্বভৌমত্বের ভাষায় দেয়াল নির্মাণ করে, কিন্তু মানবিকতা মানুষের মধ্যে সংযোগ, স্মৃতি ও সহমর্মিতার পক্ষে দাঁড়ায়। দেয়াল হয়তো সীমান্ত রক্ষা করতে পারে, কিন্তু তা মানুষের হৃদয়ের মধ্যে অদৃশ্য বিভাজনও তৈরি করে—যার ক্ষতি অনেক বেশি গভীর, দীর্ঘস্থায়ী এবং প্রজন্মান্তরে বহমান/

 

Ref: https://media.doinikekattorerchetona.com/bn/country-news/528-2026-05-11-21-58-53

 


//দেলোয়ার জাহিদ//

বাংলার ইতিহাস কেবল ভৌগোলিক সীমারেখার ইতিহাস নয়; এটি স্মৃতি, উদ্বাস্তুতা, ভাষা, সংস্কৃতি, সংগ্রাম ও রাজনৈতিক চেতনার এক দীর্ঘ যাত্রা। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ সেই ইতিহাসে এক গভীর বাঁক তৈরি করেছিল, যার প্রভাব পশ্চিমবঙ্গের সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক জনতত্ত্বে আজও প্রবলভাবে দৃশ্যমান।

আমার নিজের জীবনও সেই ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। ছাত্রজীবনের শুরুতে পশ্চিমবঙ্গই ছিল প্রথম বিদেশের মাটি, যেখানে আমি কোনো পরিচয়পত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে গিয়েছিলাম আশ্রয় ও মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের সন্ধানে। ঢাকা জেলায়  রায়পুরার নারায়ণপুর বাজার থেকে মেঘনা নদী পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন সীমান্তের পথে পৌঁছেছিলাম “নরশিংগড়” ক্যাম্পে। সেই অভিজ্ঞতা শুধু রাজনৈতিক চেতনা নয়, মানবিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। পরবর্তীতে ১৯৮৭ সালে সাংবাদিক হিসেবে  Jyoti Basu, Buddhadeb Bhattacharjee এবং Nripen Chakraborty-এর মতো নেতাদের সাথে সাক্ষাৎ আলোচনা থেকে যে রাজনৈতিক আদর্শ, সরলতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা পেয়েছি, তা আজও আমার চিন্তাজগতে গভীরভাবে প্রোথিত।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিপুল উদ্বাস্তু প্রবাহ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলের জনসংখ্যা, নগরায়ন ও ভোটব্যাংকের কাঠামোকে বদলে দেয়। উদ্বাস্তু রাজনীতি, বিশেষ করে হিন্দু উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের উত্থান, পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অন্যদিকে মুসলিম জনসংখ্যার পরিবর্তন, সীমান্ত রাজনীতি এবং নাগরিকত্ব প্রশ্ন ধীরে ধীরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে।

১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বামফ্রন্ট পশ্চিমবঙ্গে শ্রেণিভিত্তিক ও ধর্মনিরপেক্ষ রাজনীতির একটি অনন্য মডেল গড়ে তুলেছিল। ভূমি সংস্কার, কৃষক ও শ্রমিক রাজনীতি এবং ধর্মনিরপেক্ষতা ছিল সেই রাজনীতির মূল ভিত্তি। কিন্তু দীর্ঘ শাসনের ফলে প্রাতিষ্ঠানিক জড়তা তৈরি হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিচয়ভিত্তিক রাজনীতি নতুন বাস্তবতা হিসেবে আবির্ভূত হয়।

২০১১ সালে Mamata Banerjee-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক যুগের সূচনা হয়। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট, নারী ভোটার, গ্রামীণ দরিদ্র এবং বাংলা সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে শক্তিশালী জনভিত্তি গড়ে তোলে। “বাংলা নিজের মেয়েকেই চায়” ধরনের রাজনৈতিক ভাষ্য আঞ্চলিক সাংস্কৃতিক জাতীয়তাবাদকে নতুন শক্তি দেয়। একই সঙ্গে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর মতো কল্যাণমূলক প্রকল্প নারী ও নিম্নআয়ের মানুষের মধ্যে গভীর রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে।

অন্যদিকে ২০১৪ সালের পর BJP পশ্চিমবঙ্গে দ্রুত উত্থান ঘটায়। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), সীমান্ত নিরাপত্তা, হিন্দু উদ্বাস্তু রাজনীতি ও জাতীয়তাবাদী আবেগকে সামনে এনে তারা পশ্চিমবঙ্গে নতুন ধরনের রাজনৈতিক মেরুকরণ তৈরি করে। ফলে পশ্চিমবঙ্গের পুরোনো বাম-কংগ্রেস-তৃণমূল সমীকরণ বদলে গিয়ে “তৃণমূল বনাম বিজেপি” কেন্দ্রিক দ্বিমুখী বাস্তবতা তৈরি হয়।

২০২৬ সালের রাজ্য নির্বাচন আবারও দেখিয়েছে যে ভারতের গণতন্ত্র মূলত বহুমাত্রিক আঞ্চলিক বাস্তবতার সমষ্টি। West Bengal ও Tamil Nadu বিশেষভাবে দুটি ভিন্ন রাজনৈতিক মডেল হিসেবে সামনে এসেছে। পশ্চিমবঙ্গ দেখিয়েছে সাংস্কৃতিক পরিচয়, কল্যাণনীতি ও আবেগভিত্তিক জনমুখী রাজনীতির শক্তি; অন্যদিকে Tamil Nadu উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও প্রশাসনিক দক্ষতার উপর ভিত্তি করে “ডেভেলপমেন্টাল ফেডারেলিজম”-এর সফল উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

আজকের পশ্চিমবঙ্গ আর কেবল শ্রেণিভিত্তিক বাম রাজনীতির রাজ্য নয়; এটি এখন পরিচয়, কল্যাণনীতি, ধর্মীয় মেরুকরণ, সীমান্ত রাজনীতি, নারী ভোটব্যাংক ও ডিজিটাল রাজনৈতিক প্রচারণার জটিল সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ভূখণ্ড। তবে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি এখানেই—জনগণ শেষ পর্যন্ত নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং প্রয়োজন হলে সেই সিদ্ধান্ত সংশোধনও করে। ইতিহাস সাক্ষী, কোনো রাজনৈতিক শক্তিই চিরস্থায়ী নয়; কিন্তু মানুষের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা চিরন্তন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক যাত্রা সেই চিরন্তন গণতান্ত্রিক অভিযাত্রারই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশ সহ পৃথিবীর গণতন্ত্রমনা দেশগুলো এ বহুমুখী ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা থেকে শিক্ষা নিতে পারে।

 

যুক্তরাষ্ট্রনির্ভরতার ফাঁদ ভেঙে স্বনির্ভরতার পথে কানাডা: বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক শিক্ষা

বৈশ্বিক অর্থনীতি আজ এক অনিশ্চিত ও বিভাজিত বাস্তবতার মধ্য দিয়ে অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে কানাডার প্রধানমন্ত্রী Mark Carney-এর সাম্প্রতিক সতর্কবার্তা কেবল কানাডার জন্য নয়, বরং বিশ্বব্যাপী—বিশেষত উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি তাৎপর্যপূর্ণ দিকনির্দেশনা।

Carney স্পষ্ট ভাষায় বলেছেন: “Hope is not a strategy, nostalgia is not a solution.”—এই সংক্ষিপ্ত বক্তব্যেই বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার গভীরতা প্রতিফলিত হয়।

কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক ঐতিহাসিকভাবে সহযোগিতা ও প্রতিযোগিতার এক জটিল সমন্বয়। ভৌগোলিক নৈকট্য, বিস্তৃত বাণিজ্য এবং NATO ও NORAD-এর মতো প্রতিরক্ষা জোট দুই দেশকে কৌশলগত অংশীদারে পরিণত করেছে। তবে বাণিজ্য নীতি, জ্বালানি ও পরিবেশগত প্রশ্নে মতপার্থক্যও দীর্ঘদিনের। NAFTA-এর সময় থেকে শুরু করে সাম্প্রতিক বাণিজ্যিক উত্তেজনা পর্যন্ত সেই টানাপোড়ন অব্যাহত রয়েছে।


 

বিশেষ করে Donald Trump-এর শুল্কনীতি ও রাজনৈতিক অবস্থান এই সম্পর্ককে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ফলে, যে সম্পর্ক একসময় কানাডার অর্থনৈতিক শক্তি ছিল, তা এখন ঝুঁকির উৎসে পরিণত হয়েছে।

এই বাস্তবতায় কানাডা কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে। বাণিজ্যের বৈচিত্র্যকরণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, ক্লিন এনার্জি সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ অর্থনীতির ভিত্তি মজবুত করার উদ্যোগ—সব মিলিয়ে এটি এক ধরনের “স্ট্র্যাটেজিক রিসেট”। Carney-এর বক্তব্যে একটি বিষয় পরিষ্কার: কোনো দেশের অর্থনৈতিক নিরাপত্তা একক অংশীদারের ওপর নির্ভর করে টেকসই হতে পারে না।

বাংলাদেশের জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের অর্থনীতি এখনো সীমিত খাত—বিশেষ করে তৈরি পোশাক শিল্প—এবং নির্দিষ্ট কয়েকটি রপ্তানি বাজারের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা স্বল্পমেয়াদে সুবিধাজনক হলেও দীর্ঘমেয়াদে তা বড় ঝুঁকির কারণ হতে পারে।

অতএব, সময়ের দাবি হলো—

রপ্তানি খাতের বৈচিত্র্য

নতুন বাজারে প্রবেশ

প্রযুক্তিনির্ভর শিল্পায়ন

অভ্যন্তরীণ অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা

বৈষম্যমূলক বাণিজ্য চুক্তির পুনর্মূল্যায়ন

“নির্ভরতা নয়, সক্ষমতাই টেকসই উন্নয়নের ভিত্তি”—এই সত্য আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। দক্ষ মানবসম্পদ, উদ্ভাবন, শিল্পায়ন এবং বহুমুখী অর্থনৈতিক কাঠামোই পারে একটি দেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করতে।

সবশেষে বলা যায়, কানাডার অভিজ্ঞতা আমাদের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে—

???? একক নির্ভরতার গণ্ডি থেকে বের হয়ে বহুমুখী, স্থিতিশীল ও সক্ষম অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই ভবিষ্যতের একমাত্র টেকসই পথ।

???? নীতিনির্ধারণী পলিসি ব্রিফ

অর্থনৈতিক বৈচিত্র্য ও কৌশলগত স্বনির্ভরতা: বাংলাদেশের জন্য করণীয়

১. প্রেক্ষাপট

Mark Carney যুক্তরাষ্ট্রনির্ভর অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন

বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা বৃদ্ধি

Donald Trump-এর শুল্কনীতি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে

২. মূল সমস্যা

সীমিত রপ্তানি খাত (RMG নির্ভরতা)

সীমিত বাজার (US/EU নির্ভরতা)

বৈশ্বিক ধাক্কায় উচ্চ ঝুঁকি

৩. নীতিগত লক্ষ্য

রপ্তানি বৈচিত্র্য বৃদ্ধি

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা

বৈদেশিক নির্ভরতা হ্রাস

কৌশলগত খাতে স্বনির্ভরতা

৪. প্রস্তাবিত কৌশল

???? বাণিজ্য বৈচিত্র্য

আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার নতুন বাজারে প্রবেশ

আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা জোরদার

???? শিল্পখাত উন্নয়ন

আইটি ও ডিজিটাল অর্থনীতি

ফার্মাসিউটিক্যাল

কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প

???? অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালীকরণ

অবকাঠামো উন্নয়ন

জ্বালানি নিরাপত্তা

অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ

???? বিনিয়োগ আকর্ষণ

বিনিয়োগবান্ধব নীতি

বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) সম্প্রসারণ

৫. ঝুঁকি ও চ্যালেঞ্জ

বৈশ্বিক প্রতিযোগিতা

নীতিনির্ধারণে ধীরগতি

অবকাঠামোগত সীমাবদ্ধতা

৬. উপসংহার

কানাডার অভিজ্ঞতা দেখায়—

???? একক নির্ভরতা থেকে বের হয়ে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।

বাংলাদেশের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—

আমরা কি আগাম প্রস্তুতি নেব, নাকি ভবিষ্যৎ সংকটের জন্য অপেক্ষা করব?

 

লেখক: দেলোয়ার জাহিদ, স্বাধীন রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযোদ্ধা, সভাপতি, বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্ট নেটওয়ার্ক, এডমন্টন, আলবার্টা, কানাডা

******