কানাডার এডমন্টনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী আয়োজন বাংলা নববর্ষ উদযাপন, যা প্রতি বছরই উৎসবমুখর পরিবেশে পালিত হয়ে থাকে। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়ের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, লোকজ সংগীত ও নৃত্য, এবং পিঠা-পুলি ও ঐতিহ্যবাহী খাবারের সমাহারে এ উৎসব হয়ে ওঠে প্রবাসে এক টুকরো বাংলাদেশ।
এ বছর আয়োজনটি বিশেষভাবে শিশু-কিশোরদের অংশগ্রহণে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিশু মডেল আরিসা, ডিয়ানা সহ আরও অনেক প্রতিভাবান অংশগ্রহণকারী তাদের সৃজনশীল পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। পারিবারিক বন্ধনে আবদ্ধ এই উৎসবটি রঙিন সাজ, আনন্দঘন পরিবেশ এবং বাহারি খাবারের আয়োজনে সবার মাঝে এক মিলনমেলার আবহ সৃষ্টি করে।